• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আপিল করে ৫ দিনে ভোটের মাঠে ফিরলেন ২৫৭ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩
অ+
অ-
আপিল করে ৫ দিনে ভোটের মাঠে ফিরলেন ২৫৭ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা আপিল করেছেন তাদের মধ্যে আজ ৪৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনে এই ৪৪ জনকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুনানি হওয়া ১০০ জনের মধ্যে ৫২ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। আর ৪ জন প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, পরবর্তীতে জানানো হবে।

এর মধ্য দিয়ে পাঁচ দিনে মোট ২৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলো। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাড়ে ৬শ পুলিশ বদলিতে ইসির সম্মতি
নৌকার মাঝি হয়ে হারালেন প্রার্থিতা, ভাষাহীন সালাম হেঁটে গেলেন একাই
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে শোকজ
 
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। আগামীকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
 
আপিল শুনানির প্রথম দিন ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, ৩২ জনের নামঞ্জুর হয় এবং ৬ জনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত থাকে। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন, নামঞ্জুর হয় ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৬১ জন, বাতিল হয় ৩৫ জনের, সিদ্ধান্ত হয়নি ৪ জনের বিষয়ে। চতুর্থ দিনে আপিল করে ৪৫ জন প্রার্থিতা ফিরে পান। আর আজ ৫ম দিন পেলেন ৪৪ জন।

বিজ্ঞাপন

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি (রোববার)।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি