• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কাজ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২০
অ+
অ-
বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কাজ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসের মিছিলে নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বিজ্ঞাপন

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় র‍্যালি নিয়ে করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়র দিন সেজন্য বিজয়ের আনন্দ প্রকাশ করতে কাউকে আমরা মানা করছি না। নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন

বিএনপির সময়ে ব্যাপকহারে গুম-খুন দেখেছিলাম : স্বরাষ্ট্রমন্ত্রী
সভা-সমাবেশের বিষয়ে ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মন্ত্রণালয়
ভোটে আসতে বিএনপির বহু নেতা যোগাযোগ করছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

তিনি বলেন, তাদেরকে (বিএনপি) বলা হয়েছে একটি রোড ম্যাপ তৈরি করে বিজয়ের র‍্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদেরকে অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি র‍্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।

১৮ ডিসেম্বর ডিসেম্বর থেকে নির্বাচনবিরোধী কোনো কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খাননির্বাচনবিজয় দিবস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী

চার্জশিট অনুমোদন২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী