• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকা উদ্যানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩, ০০:৩৬
অ+
অ-
ঢাকা উদ্যানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে শফিক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) আহত অবস্থায় ওই ব্যক্তিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা। তিনি বলেন, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ভোলা টেলিকম নামে একটি দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শফিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি ঢাকা উদ্যান এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার রামকেশব গ্রামে।

আরও পড়ুন

ঢাকা উদ্যানে দোকানে আগুন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে ঢাকা উদ্যান এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসএএ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন