• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চট্টগ্রামে কোচিং সেন্টারের অফিসে গ্রিল কেটে চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৩
অ+
অ-
চট্টগ্রামে কোচিং সেন্টারের অফিসে গ্রিল কেটে চুরি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় একটি কোচিং সেন্টারের অফিসে চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে স্পিকার কাউন্সিল বাংলাদেশ নামে কোচিং সেন্টারে চুরির এ ঘটনা ঘটে।

এসময় চোরের দল প্রতিষ্ঠানটি থেকে নগদ ৮ লাখ টাকা, একটি ল্যাপটপ, দুটি ল্যাপটপ চার্জার, একটি ফোনের চার্জার, একটি ডিএসএলআর ক্যামেরা ও দুটি মোবাইল নিয়ে যায়।

স্পিকার কাউন্সিল বাংলাদেশের প্রধান নির্বাহী ইমরান আহমেদ জানান, আমাদের প্রতিষ্ঠানটি মূলত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল পার্টনার। ১৬ ডিসেম্বর ভোরে প্রতিষ্ঠানের অফিসের পেছনর গ্রিল কেটে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বা ব্যক্তিরা নগদ টাকা এবং মালামাল নিয়ে যায়। এ ঘটনা থানায় অবহিত করার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রোববার (১৭ ডিসেম্বর) সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঢাকা পোস্টকে বলেন, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার