• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩, ২১:০৩
অ+
অ-
৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। এই ধাপে সারা দেশে ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সংস্থাটি।

বিজ্ঞাপন

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত চিঠি তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে পাঠিয়েছেন ইটিআই ডিজি।

আরও পড়ুন

সোমবার থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা
নৌকা পেয়েও ‘কপাল পুড়ল’ যাদের

চিঠিতে তিনি উল্লেখ করেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হচ্ছে। এতে ভোটগ্রহণকারী (প্রিজাইডিং অফিসার ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার ৫ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন) মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ কর্মকর্তার প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্র ধরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, এতে ভোটকক্ষ ধরা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৬৫ জন। অঞ্চলভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনইউনিয়ন পরিষদ নির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি