রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় ঢাকা থেকে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
আরও পড়ুন
তিনি ঢাকা পোস্টকে বলেন, এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পুড়ে যাওয়া ট্রেনটিকে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে আনা হচ্ছে।
ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টি ইউনিট কাজ করে সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।
এমএইচএন/জেডএস
