• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
তেজগাঁওয়ে ট্রেনে আগুন

গার্ডের পোশাকের মতো কাপড় পরা ব্যক্তি আগুন দেয়, ধারণা আহত নুরুলের

সৈয়দ আমানত আলী
সৈয়দ আমানত আলী
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫
অ+
অ-
গার্ডের পোশাকের মতো কাপড় পরা ব্যক্তি আগুন দেয়, ধারণা আহত নুরুলের

ট্রেনের গার্ডের পোশাকের মতো কাপড় পরা দুই ব্যক্তি মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে বলে ধারণা করছেন এ ঘটনায় আহত নুরুল হক ওরফে আব্দুল কাদের (৫৩)। অগ্নিকাণ্ডের আগে ওই ব্যক্তিরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বগির মধ্যে ঘোরাফেরা করছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আহতদের দেখতে ঢাকা মেডিকেলে এলে নুরুল হক তার এ ধারণার কথা জানান।

তিনি বলেন, ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে কমলাপুরের উদ্দেশে রওনা করে। মহাখালী আসার আগে দেখতে পাই দুজন ব্যক্তি ট্রেনের গার্ডের পোশাকের মতো কাপড় পরিহিত অবস্থায় হাতে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বগির ভেতরে ঘোরাফেরা করছিল। যেহেতু ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল, তাদের ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার ধারণা, তারাই আগুন লাগিয়ে পাশের বগি দিয়ে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে নাখালপাড়া এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ি এবং আহত হই— বলেন নুরুল হক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার
তেজগাঁওয়ে রেল দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

তারা কি গান পাউডার দিয়ে আগুন লাগিয়েছে— জানতে চাইলে নুরুল হক বলেন, ‘আমি দেখতে পাইনি তারা গান পাউডার দিয়ে নাকি অন্যকিছু দিয়ে আগুন দিয়েছে।’

আহত নুরুল হক ওরফে আব্দুল কাদের হামিম গ্রুপের পরিবহন শাখার প্রশাসনিক কর্মকর্তা। তার গ্রামের বাড়ি নেত্রকোণায়, থাকেন ঢাকার তেজগাঁওয়ে। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারী শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হলেও বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত হওয়া দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএএ/এমএ/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনাঅগ্নিকাণ্ডফায়ার সার্ভিসপুলিশঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন