• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইভিএমের গোডাউন না থাকলে অন্য জেলায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩, ১২:২৬
অ+
অ-
ইভিএমের গোডাউন না থাকলে অন্য জেলায় স্থানান্তর

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যেসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) জন্য গোডাউন ভাড়া করা যায়নি, সেসব জেলার ইভিএম অন্য জেলার গোডাউনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

সভায় সিদ্ধান্ত হয়, যে সব জেলায় গোডাউন ভাড়া করা যায়নি এবং ইভিএম বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে সে সব ইভিএম অন্য জেলায় ভাড়া করা গোডাউনে স্থানান্তর করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান এবং সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আরও পড়ুন

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না
ক্যান্টনমেন্ট স্টেশন পার হওয়ার পর আগুন দেখা যায় ট্রেনে

বিজ্ঞাপন

এদিন একইসভায় দ্বাদশ সংসদ নির্বাচনে পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এমএইচএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচনইভিএম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ