• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সহজ শর্তের ঋণ মেটাতে পারে দরিদ্র মানুষের আবাসন সমস্যা : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩, ১৮:২১
অ+
অ-
সহজ শর্তের ঋণ মেটাতে পারে দরিদ্র মানুষের আবাসন সমস্যা : চসিক মেয়র

জলবায়ু পরিবর্তনের ফলে নগরীতে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া উদ্বাস্তু মানুষদের স্থায়ী আবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহজ শর্তের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (২০ ডিসেম্বর) নগরের থিয়েটার ইন্সটিটিউট আয়োজিত কমিউনিটি গৃহ উন্নয়ন মহিলা সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বসতভিটে হারিয়ে দেশের নিম্নাচলের বিপুল পরিমাণ মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে চলে আসছে। আবার কাজের খোঁজেও অনেকে ভিড় জমাচ্ছে শহরে। বর্তমানে দরিদ্র মানুষদের স্থায়ী আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অনেকে কষ্ট করে কিছুটা প্রান্তিক অঞ্চলে জমি কিনতে পারলেও বাড়ি করতে পারছে না। সহজ শর্তে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে পারলে নগর দরিদ্রের আবাসন সমস্যা অনেকাংশে কমানো সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- চসিকের সহকারী স্থপতি আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান ও সমিতির সভাপতি নুর জাহান বেগমসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরচট্টগ্রাম সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহরের সার্বিক পরিচ্ছন্নতা অনেকটাই উন্নত হয়েছে : চসিক মেয়র

শহরের সার্বিক পরিচ্ছন্নতা অনেকটাই উন্নত হয়েছে : চসিক মেয়র

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার