• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৬৫ প্রবাসীর জন্য ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ পাঠাল সৌদি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪১
অ+
অ-
৬৫ প্রবাসীর জন্য ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ পাঠাল সৌদি

আন্তর্জাতিক অভিবাসী দিবসে বাংলাদেশি প্রবাসীদের জন্য ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে তিন মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৮৮ লাখ ২২ হাজার ৮০০ টাকা) ক্ষতিপূরণ পাঠিয়েছে সৌদি আরব।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (২১ ডিসেম্বর) রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাড মানি হিসেবে আদায়কৃত দুই দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডেথ কম‌পেন‌সেশান ফান্ডে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মালদ্বীপে শ্রমিক প্রেরণে সিন্ডিকেট করতে দেওয়া হবে না
ক‌রোনায় বি‌দেশ‌ফেরত দুই লাখ কর্মীকে ২৭০ কোটি টাকা দেবে সরকার

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রমকল্যাণ উইং সৌদির মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরো দ্রুততর করতে ইতোমধ্যে দুটি সৌদি ল'ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরবপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়আমি প্রবাসীপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি