• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢামেক থেকে আটক হওয়া সেই ভুয়া চিকিৎসক কারাগারে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬
অ+
অ-
ঢামেক থেকে আটক হওয়া সেই ভুয়া চিকিৎসক কারাগারে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গ্রেপ্তার হওয়া মুনিয়া খান রোজা (২৫) নামে সেই ভুয়া গাইনি চিকিৎসককে প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সানাউল হক। তিনি বলেন, শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় (মামলা নং-৪১) প্রতারণার একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন

নীলক্ষেত থেকে বানানো অ্যাপ্রোন-আইডিসহ আইসিইউতে আটক
আমার সন্তানকে হত্যা করে এখন নাটক করছে : শিশু আলিফার বাবা

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের মেডিসিন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, শনিবার ভুয়া এক গাইনি চিকিৎসককে নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আনসার সদস্যরা আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করি। পরদিন রোববার সেই মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

তিনি আরও বলেন, ওই ভুয়া নারী চিকিৎসক অ‍্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ দিয়ে আইসিইউয়ের ভেতরে ঢুকে বিভিন্ন রুমে যাওয়া-আসা করছিল। পরে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে ওই নারী বহির্বিভাগের গাইনি চিকিৎসক বলে পরিচয় দিলেও পরে তিনি স্বীকার করেন- তিনি কোনো চিকিৎসক নন। সিসিটিভি ফুটেজে ওই নারীর বিভিন্ন রুমে যাওয়া-আসার দৃশ্য দেখা যায়। তিনি নীলক্ষেত থেকে অ‍্যাপ্রোন, আইডি কার্ড এবং মিডফোর্ড থেকে স্টেথোস্কোপ কিনে হুবহু চিকিৎসকের মতো সেজে ইচ্ছেমতো আইসিইউয়ের ভেতরে ঘুরে বেড়ান।

অভিযুক্ত নারী এখান থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিতেন এবং সুযোগ পেলে চিকিৎসকদের রুমে ঢুকে মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি করতেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ওই ভুয়া নারী চিকিৎসকের টিকটক আইডিতে ঢুকে দেখা যায়, তিনি ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে বসে রোগী দেখছেন এবং চিকিৎসা দিচ্ছেন।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার