• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডলার সংকটে বিপিসি, টান পড়েছে জেট ফুয়েলের মজুদে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪
অ+
অ-
ডলার সংকটে বিপিসি, টান পড়েছে জেট ফুয়েলের মজুদে

জ্বালানি খাতে ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে। পর্যাপ্ত ডলারের অভাবে তেল সরবরাহকারীদের পাওনা পরিশোধ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো জাহাজ বাতিল করায় টান পড়ছে ডিজেল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের মজুদে।

বিজ্ঞাপন

সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘ সময় যাবত ডলার সংকটে রয়েছে জ্বালানি খাত। সংকট নিরসনে অর্থ-বিভাগ, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নিকট ধর্না দিচ্ছে বিপিসি। কিন্তু চাহিদার তুলনায় কম ডলার পাচ্ছে সংস্থাটি। এখন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহকারী বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশের কাছে বকেয়া ২৪৬ মিলিয়ন ডলার। এগুলোর মধ্যে ইউনিপেক ৮.৪৩ মিলিয়িন ডলার, পিসিএসজি ৫.২৮ মিলিয়ন ডলার, ভিটল ৭৫.০৮ মিলিয়ন ডলার, বিএসপি ৭৫.৭০মিলিয়ন ডলার, পিটিএলসিএল ২৯.১৭ মিলিয়ন ডলার, ইনক ১৪.৪০ মিলিয়ন ডলার ও এনআরএল ৩.২১ ডলার পাবে। 

আরও পড়ুন

১৩ বছরে জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ প্রায় ৩০ বিলিয়ন ডলার
জ্বালানি সংকট নিরসনে আশা দেখাচ্ছে ভোলার গ্যাসকূপ

পাওনাগুলোর মধ্যে অধিকাংশই সোনালি ব্যাংকে আটকে আছে। পাশাপাশি জনতা ব্যাংক, রুপালী ব্যাংক এবং অগ্রণীব্যাংকও ডলার দিতে পারছে না। 

বিজ্ঞাপন

বিপিসি বলছে, কয়েকটি কোম্পানির পাওনা পরিশোধ না করা হলে তেলবাহী জাহাজ পাঠানো বন্ধ করে দেবে।

এ প্রসঙ্গে বিপিসির এক মহাব্যবস্থাপক সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের হাতে টাকা থাকার পরও ডলার পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তা খুবই সামান্য। ডলার না থাকায় এলসি খোলা যাচ্ছে না, ফলে তেল আমদানিতে বিঘ্ন ঘটছে।

বাতিল হচ্ছে জাহাজ

বিজ্ঞাপন

সময় মতো পাওনা না পাওয়ায় কয়েকটি তেল সরবরাহকারী কোম্পানি কার্গো বাতিল করেছে। গত অক্টোবর থেকে প্রতি মাসে ৪-৫টি করে জাহাজ বাতিল হচ্ছে। চলতি সপ্তাহেও দুটি জাহাজ বাতিল হয়েছে। এতে ডিজেল, ফার্নেসের পাশাপাশি জেটফুয়েলের মজুদেও টান পড়েছে। 

দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৯০ লাখ মেট্রিকটন। এর মধ্যে বিপিসি আমদানি করে ৬৫-৭০ লাখ টন। এর বাইরে বেসরকারি বিদ্যুৎ-কেন্দ্রগুলো নিজেদের প্রয়োজনে ফার্নেস অয়েল আমদানি করে।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভোজ্যতেলবিদ্যুৎবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ