বিজ্ঞাপন

তলবের জবাব দিতে ইসিতে শম্ভু

অ+
অ-
তলবের জবাব দিতে ইসিতে শম্ভু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে তলবের জবাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছেন বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে তিনি ইসিতে হাজির হন।

এর আগে আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

এবার শম্ভু-বাহারকে ইসিতে তলব

তলবের জবাব দিতে আজ ইসিতে সশরীরে হাজির হয়েছেন উভয় প্রার্থী। ইতোমধ্যে বাহাউদ্দিন বাহারের শুনানি শুরু হয়েছে।

ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে তাদের একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

ওএফএ/এমজে