• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চালু হচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগ, সব স্টেশনে থামবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬
অ+
অ-
চালু হচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগ, সব স্টেশনে থামবে মেট্রোরেল

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। ওইদিন থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

আরও পড়ুন

উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে ৬ জানুয়ারি থেকে
মেট্রোরেলে শিক্ষার্থীদের ভাড়া কমানোর দাবি ঢাবি শিক্ষকদের

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের কাজ শেষ করতে আমরা রাত-দিন কাজ করছি। আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

এমএইচএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১