• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না : প্রধানমন্ত্রী

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:০৯
অ+
অ-
বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না। বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এগুলো শুনে শুনে বড় হয়েছি। 

বিজ্ঞাপন

শনিবার দুপুরে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় এসব কথা বলেন তিনি। 

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।  

দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কোটালীপাড়ার জনসভায় পৌঁছান।

বিজ্ঞাপন

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

আপনাদের এই ভালোবাসা আমার একমাত্র শক্তি
বরিশালে আর কোনো কষ্ট থাকবে না : প্রধানমন্ত্রী
বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই : প্রধানমন্ত্রী

এ সময় তিনি বলেন, এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এই নির্বাচন যাতে না হয় তা নিয়ে যে চক্রান্ত, তার সমুচিত জবাব ৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, আমি উন্নয়নের কথা বলতে চাই না। যেটা হয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন। দেশটা বদলে গেছে এখন। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। তারা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন হলো মানুষ পোড়ানো, মানুষের ক্ষতি করা, দেশের সম্পদ নষ্ট করা। তাদের মধ্যে দেশপ্রেমও নেই, দায়িত্ববোধও নেই।

এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী