• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস উড়ানো

গতবছর সারা দেশে ১০০ স্থানে আগুন, ৫ বছরে ক্ষতি কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮
অ+
অ-
গতবছর সারা দেশে ১০০ স্থানে আগুন, ৫ বছরে ক্ষতি কোটি টাকা

ইংরেজি নববর্ষ উদযাপনের নামে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বিজ্ঞাপন

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি এক বার্তায় বলেছেন, ফায়ার সার্ভিসের তথ্যমতে- ২০২২ সালের থার্টি ফাস্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে প্রায় ১০০টি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিসের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২২ সালের থার্টি ফাস্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে প্রায় ১০০টি অগ্নিকাণ্ড ঘটেছে; যাতে আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হয়।

আরও পড়ুন

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে থানায় থানায় নির্দেশ
থার্টি ফার্স্ট নাইটে গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে : সিএমপি

বিজ্ঞাপন

আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো থেকে ২০২১ সালে ১৬টি অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয় এবং আতশবাজির উচ্চশব্দে তানজিম উমায়ের ওরফে মাহমুদুল হাসান নামের এক শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন

আতশবাজিতে প্রাণীরা চমকে ওঠে, থার্টি ফার্স্টে না ফাটানোর আহ্বান
আজ সন্ধ্যার পর রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

২০২০ সালে ৫০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি সাধন হয়। সবমিলিয়ে পাঁচ বছরে ক্ষতি হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা। এসব অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ৩ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ডিজি জানান, ফায়ার সার্ভিসের পক্ষ হতে ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউবে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও ভিডিও ক্লিপস শেয়ার করা হয়েছে। একইসঙ্গে বিশেষ করে ঢাকার ফায়ার স্টেশনগুলোকে সতর্ক রাখা হয়েছে; যাতে করে এ সংক্রান্ত যেকোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করা যায়।

জেইউ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নববর্ষফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন