• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

যাত্রী-পরিবেশ রক্ষায় মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে ওঠা ‘বারণ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি ২০২৪, ১৪:২২
অ+
অ-
যাত্রী-পরিবেশ রক্ষায় মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে ওঠা ‘বারণ’

রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে রোববার (৩১ ডিসেম্বর) থেকে ট্রেন থামতে শুরু করেছে। কেউ যেন কাঁচাবাজার বা পচনশীল দ্রব্য নিয়ে মেট্রোরেলে উঠে কোচের পরিবেশ নষ্ট না করে, সেজন্য কর্তৃপক্ষ স্টেশনের গেটগুলোতে নোটিশ টানিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, কাঁচা শাকসবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ। যারা পড়তে জানেন না, তার যেন বুঝতে পারেন সেজন্য পাশে আবার এগুলো এঁকে তার ওপর নিষেধ চিহ্ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অবশেষে সব স্টেশনে থামছে মেট্রোরেল

সোমবার (১ জানুয়ারি) এ বিষয়ে জানতে চাইলে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন ঢাকা পোস্টকে বলেন, মেট্রোরেল হলো গণপরিবহন। এখানে স্ট্যান্ডিং যাত্রী বেশি থাকে, বসার যাত্রী কম থাকে। দ্রুত যাতায়াতের জন্য অফিসগামী মানুষ এটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। একই কোচে কিন্তু সবাইকে গায়ে গা লাগিয়ে, দাঁড়িয়ে গন্তব্যে যেতে হয়। এর মধ্যে যদি কেউ কাঁচাবাজার-মাছ এসব নিয়ে উঠে, তাহলে সেগুলোর পানি কোচে পড়বে এবং কোচটা গন্ধ হয়ে যাবে। কারণ, এখানে সব কোচই এসিযুক্ত। এগুলো নিয়ে উঠলে যাত্রীদের মধ্যেই কথা কাটাকাটি লেগে যেতে পারে। তারা আমাদের কাছে কমপ্লেইন করতে পারে যে, এখানে মাছ-সবজি নিয়ে উঠছে। এতে করে মেট্রোরেলের পরিবেশ নষ্ট হবে এবং যাত্রী সাধারণ বিরক্ত হবেন। সবার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি।

বিজ্ঞাপন

কেউ মাছ-মাংস-সবজি নিয়ে উঠলো কিনা, বিষয়টা কীভাবে যাচাই করবেন— জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্টেশনগুলোতে পুলিশ সদস্যরা আছেন, যাত্রী প্রবেশের পথে তারা বিষয়টা দেখবেন। তাদের বিষয়টি বলে দেওয়া হয়েছে। যদি কারো কাছে এই ধরনের পণ্য থাকে, তবে তাকে সেখানে হোল্ড করে দেওয়া হবে।

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’