• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পূর্বাচলে শুভকে ১০ কাঠা, লিটনকে ৩ কাঠার প্লট বরাদ্দ দিলো রাজউক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৪, ১৩:৫১
অ+
অ-
পূর্বাচলে শুভকে ১০ কাঠা, লিটনকে ৩ কাঠার প্লট বরাদ্দ দিলো রাজউক
ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। পূর্বাচলে শুভকে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজককে একটি ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজউক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজউকের ১৮তম বোর্ড সভায় অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়। পাশাপাশি প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করেছিলেন আগেই, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে রাজউকের একই বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়।

আরও পড়ুন

সবাই বলেছিল, আমি বঙ্গবন্ধুর চরিত্রে বেমানান
রাজনীতিতে আসবেন আরিফিন শুভ?

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি, এছাড়া রাজউকের চেয়ারম্যানকেও বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ডসভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। 

এদিকে গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন বলে রাজউক সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আরিফিন শুভ। এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

বিজ্ঞাপন

এএসএস/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আরিফিন শুভরাজউক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

এনজয় করার সুযোগ পাচ্ছি না : আরিফিন শুভ

এনজয় করার সুযোগ পাচ্ছি না : আরিফিন শুভ

মঞ্চের এই রসায়ন তো মাত্র শুরু : আরিফিন শুভ

মঞ্চের এই রসায়ন তো মাত্র শুরু : আরিফিন শুভ