• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলে ‌‘লাখ টাকা পুরস্কার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮
অ+
অ-
নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলে ‌‘লাখ টাকা পুরস্কার’

দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, আইজিপি ঘোষণা দিয়েছেন, সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তবে পুলিশের কাছে যে তথ্য দেবেন তার পরিচয় গোপন রাখা হবে।

আরও পড়ুন

৭ জানুয়ারি থেকে ফল ঘোষণা পর্যন্ত চলবে ইসির বিরতিহীন তথ্য সরবরাহ
প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে ৮টায়

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সম্প্রতি মাগুরায় ছাত্রদের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটানোর বেশকিছু তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সহিংসতা-নাশকতা করার জন্য তাদের বেশ কিছু পরিকল্পনার বিষয় আমরা জানতে পেরেছি। সেই আলোকে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে নাশকতাকারীদের বিষয়ে প্রতিনিয়ত আমরা তাদের তথ্য পাচ্ছি। তারা যত পরিকল্পনাই করুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

তিনি বলেন, নাশকতাকারীরা মানুষের মনে ভীতি তৈরির পরিকল্পনা করেছিল এই তথ্য আমরা পেয়েছি। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আশা করি এ ধরনের ভীতি সঞ্চার করতে পারবে না।
দেশের মানুষ সবাই মিলে যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আমাদের সহায়তা করেছেন। এবারও সেইভাবে নাশকতাকারীদের দমন করা হবে।

আইজিপি বলেন, দেশের সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করতে চাই, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন সবাই মিলে সংসদ নির্বাচনকে সফল করলে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর কোনো সুযোগ নিলে কঠোরভাবে তাদের দমন করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার অফিসসহ আমাদের সবার মাঝে সুষ্ঠু সমন্বয় রয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় বা পুলিশের জাতীয় জরুরি সেবা-৯৯৯ যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সহায়তার জন্য আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে। 

এমএসি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচনপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’