বিজ্ঞাপন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কা

রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় দুজন আহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা প্রাইভেটকারের চালক ও যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।  আমরা জানতে পারি, একটি প্রাইভেটকার নষ্ট হয়ে এলিভেটেড এক্সপ্রেওয়ের ওপরে থেমে যায়। পরে পেছন থেকে আসা একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রাইভেটকার চালক ও যাত্রী আহত হয়। ঘটনাস্থলে প্রাইভেটকারটি এখনো রয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমএসি/এসএসএইচ