• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

নতুন সরকারের সঙ্গে বিদেশি বন্ধুরা অংশীদারিত্ব অব্যাহত রাখবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৪, ১৮:১৫
অ+
অ-
নতুন সরকারের সঙ্গে বিদেশি বন্ধুরা অংশীদারিত্ব অব্যাহত রাখবে

বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের যে অংশীদারিত্ব রয়েছে সেটি নতুন সরকারের সঙ্গে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক-পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সঙ্গে বাংলাদেশের যে অংশীদারিত্ব রয়েছে এটা নতুন সরকারের সঙ্গেও অব্যাহত থাকবে বলে আমি মনে করি। নতুন সরকারকে সবাই গ্রহণ করবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

পরে সাংবাদিকদের মোমেন বলেন, আমরা খুব খুশি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করতে পেরেছি। জনগণ রায় দিয়েছে, এটাই যথেষ্ট। আমাদের আর কিছুর দরকার নেই।  

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ, আমাদের স্বপক্ষে যারা এসেছে তারা সবাই বলেছে, দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদ দিয়েছে।  

আরও পড়ুন

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার সন্ধ্যায়
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
নতুন মন্ত্রিসভায় আসতে পারেন যারা

তিনি বলেন, জনগণ বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে নির্বাচনে গেছে, এটাই তো বড় কথা। জনগণ তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা নতুন করে স্থাপন করেছে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত প্রায় ৫০ দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার উপস্থিত ছিলেন। এদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং রাশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রতদূত উপস্থিত ছিলেন। 

এনআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়আব্দুল মোমেননির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের