• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

খাদ্য মন্ত্রণালয়েই থাকছেন সাধন চন্দ্র মজুমদার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৪, ২০:৩৩
অ+
অ-
খাদ্য মন্ত্রণালয়েই থাকছেন সাধন চন্দ্র মজুমদার

সরকারের নতুন মন্ত্রিসভায় আবারও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সাধন চন্দ্র মজুমদারের পৈতৃক বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামে। তার পিতার নাম কামিনী কুমার মজুমদার ও মাতার নাম সাবিত্রী বালা মজুমদার। নয় ভাই-বোনের মধ্যে সাধন চন্দ্র মজুমদার অষ্টম। ষষ্ঠ শ্রেণিতে থাকাকালে তিনি পিতাকে হারান।

আরও পড়ুন

ফের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
টানা দ্বিতীয়বার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম
প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবার শপথ নিলেন শেখ হাসিনা

তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং চৌমুহনী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। তিনি নওগাঁ ডিগ্রি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। চৌমুহনী কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালে ছাত্রলীগে যোগ দেন।

বিজ্ঞাপন

সাধন চন্দ্র মজুমদার ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে অংশ নেন, তবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছালেক চৌধুরীর কাছে পরাজিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে বিরোধীদলসমূহ নির্বাচন বয়কট করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি নওগাঁ-১ থেকে তৃতীয়বারের মতো সংসদ-সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

টিআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খাদ্য মন্ত্রণালয়মন্ত্রিপরিষদ বিভাগসাধন চন্দ্র মজুমদার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন