• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হলেন সিমিন হোসেন রিমি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৪, ২১:৩৭
অ+
অ-
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হলেন সিমিন হোসেন রিমি

শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের নতুন সরকারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন বেগম সিমিন হোসেন রিমি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

সিমিন হোসেন রিমি গাজীপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের মেয়ে।

আরও পড়ুন

ছিলেন কলেজের অধ্যক্ষ, হলেন ত্রাণ প্রতিমন্ত্রী
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. সামন্ত লাল সেন

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

সংসদ নেতা হওয়ার পর বুধবার বিকেলে সংসদ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।

এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন। এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। ওই তালিকার একটি কপি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এএসএস/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগসরকারমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’