• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নতুন পরিকল্পনার কথা জানালেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪, ১১:১৬
অ+
অ-
নতুন পরিকল্পনার কথা জানালেন পরিবেশমন্ত্রী

আগামী সাতদিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চান বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, আমরা চাই এটা যেন এক নম্বর মন্ত্রণালয় হয়।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবো। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করবো। 

আরও পড়ুন

তীব্র শীত থাকবে আরও কয়েক দিন
শেখ হাসিনাকে রাশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিজ্ঞাপন

সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা চাই এটা যেন এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করবো। সাতদিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চাই। এছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। 

এসময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।

বিজ্ঞাপন

এসএইচআর/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জলবায়ু মন্ত্রণালয়প্রকৃতি ও পরিবেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ