• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
অর্থমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪, ১৩:১৭
অ+
অ-
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার

আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব শুরুর প্রথম দিন সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে কাজ করা হবে। এই মুহূর্তে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। আপনাদেরও সহযোগিতা দরকার হবে।

আরও পড়ুন

প্রয়োজনে নতুন কারিকুলামের মূল্যায়নে পরিবর্তন : শিক্ষামন্ত্রী
প্রথম কর্মসূচি হবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনা
সিন্ডিকেট ভাঙার পদ্ধতি বের করতে হবে : কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আবুল হাসান মাহমুদ আলী বলেন, অনেক ষড়যন্ত্র অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াতেই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, কত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেব না। যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে। তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন। পাকিস্তানে কেউ যায়?

আরএম/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থমন্ত্রীঅর্থ মন্ত্রণালয়দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

Google News
চট্টগ্রামে হাসপাতালের জন্য অধিকৃত জায়গা ঘুরে দেখলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামে হাসপাতালের জন্য অধিকৃত জায়গা ঘুরে দেখলেন অর্থমন্ত্রী

গভর্নরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’

গভর্নরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’