• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
অ+
অ-
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার 

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজের নির্দেশ
টাকা ফেরত পেতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান আলেশা মার্টের গ্রাহকরা

বিজ্ঞাপন

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আলেশা মার্টগ্রেফতারআদালতপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪