• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ক্যাডার বৈষম্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে : জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৮
অ+
অ-
ক্যাডার বৈষম্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে : জনপ্রশাসনমন্ত্রী

ক্যাডার বৈষম্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ক্যাডার বৈষম্য নিয়ে এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, এটা আমরা আগে থেকেই দেখার চেষ্টা করছি। আমাদের সামনের দিনগুলোতে কাজ করার সুযোগ থাকবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের বর্তমান মেয়াদে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্থান তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করে যাবে। মানুষকে কাজের মধ্যে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার
পছন্দের পিএস না পেলেও এপিএস পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
জনপ্রশাসনের পূর্ণ মন্ত্রী হলেন ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন বলেন, আমরা কর্মসংস্থান তৈরি করার কথা বলেছি। প্রতিবছর ২০ লাখ কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে জনপ্রশাসনের বিশাল ভূমিকা রয়েছে। সরকারি পদগুলো পূরণ করাসহ বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর শূন্যপদগুলো পূরণ করা। বেসরকারিভাবেও যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কাজ করব। এক্ষেত্রে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা সবসময়ই প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছি। আমি চাই, প্রযুক্তিগতভাবে আমাদের কর্মকর্তারা দক্ষ হবেন। আমরা সবদিকে জোর দিচ্ছি। নির্বাচনের যে ইশতিহার আমরা দিয়েছি, তা বাস্তবায়নে আমাদের মন্ত্রণালয় পদক্ষেপ নেবে ও কাজ করবে।

বিজ্ঞাপন

পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বেকারের সংখ্যা এখন তিন শতাংশ। এটা আরও কমিয়ে আনতে চাই। আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে। সবমিলিয়ে আমাদের একটা পরিকল্পনা থাকবে।

এসএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন প্রতিমন্ত্রীজনপ্রশাসন মন্ত্রণালয়সরকারমন্ত্রিপরিষদ বিভাগজনপ্রশাসনমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে’

ফরজানা শারমিন পুতুল‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে’

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি