• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে অবদান রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৯
অ+
অ-
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে অবদান রাখার আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখুন। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে। দক্ষ হাতে ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিনগুলো আরো উন্নত ও ভালো হবে। 

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুখ্য উদ্দেশ্য। গ্রাহক সন্তুষ্টির জন্য নিজেদের অবস্থানে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করুন। গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস পাইপ লাইন, গ্যাসের মাস্টার প্ল্যান ও ডিপ ড্রিলিংয়ের কাজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। এসবের ডায়নামিক প্রাইসিং আসবে। পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিইপিআরসি এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, পিডিবি’র চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিআরইবি’র চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওএফএ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

জ্বালানি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা কি বাড়ছে?

জ্বালানি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা কি বাড়ছে?

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী