• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫১
অ+
অ-
৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

নতুন মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহ পাড়া গ্রামের শাহ সালাউদ্দীন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুরে।

ভোলা চরফ্যাশনের মিয়াজানপুর গ্রামের মনির হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এপিএস নিয়োগ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
পণ্য সরবরাহ ও মূল্য ঠিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের এপিএস নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর। মন্ত্রীর বাড়িও কিশোরগঞ্জে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর বাড়িও বোচাগঞ্জ।

এছাড়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির এপিএস নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা এপিএসকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এসএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগসরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’