• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সারা দেশে বৃষ্টির আভাস, ফসলের ক্ষতির আশঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৪, ২০:২১
অ+
অ-
সারা দেশে বৃষ্টির আভাস, ফসলের ক্ষতির আশঙ্কা
ফাইল : সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। এই শীতে বেশি পরিমাণে বৃষ্টি হলে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির ঢাকা পোস্টকে বলেন, আগামী ১৭ জানুয়ারির পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ১৭ জানুয়ারিও দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হবে বলে জানান তিনি।

এ আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

নাটোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তীব্র শীতে জনজীবনে ভোগান্তি
এবার বৃষ্টির আভাস, বাড়বে শীতের তীব্রতা
বৃষ্টি হতে পারে কোথায় কোথায়, জানাল আবহাওয়া অফিস

বিজ্ঞাপন

বৃষ্টিতে কৃষির ক্ষয়ক্ষতি প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মোহাম্মদ মমিনুল হক ঢাকা পোস্টকে বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলে আলু ও সবজির ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। বৃষ্টির জন্য কৃষকদের কী ধরনের ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে আমরা বিশেষ পূর্বাভাসে জানিয়ে দেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শীতকালের বৃষ্টিতে ফসলের জমিতে পানি জমে গেলেই বেশি ক্ষতি হয়। যদি ২০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, তাহলে ফসলি জমিতে পানি জমে যাবে। পানি জমে গেলেই যেকোনো ফসলের জন্য ক্ষতি হবে। শীতকালে অল্প বৃষ্টি হলে সবজি ক্ষেতের জন্য উপকারও হয়। যেমন আমাদের শীতকালীন সবজিতে সেচ লাগে। এ বিষয়ে আমাদের পরামর্শ থাকবে আপাতত জমিতে সেচ বন্ধ রাখা। তবে বৃষ্টিতে পানি বেশি জমে গেলে ক্ষতি হবে। বিশেষ করে, ফসল হিসেবে মশুর পানি সহ্য করতে পারে না। আবার সরিষার জন্য পানির প্রয়োজন পড়বে। এছাড়া, এ সময় আলু ও ভুট্টাতে পানির প্রয়োজন হয়।

এদিকে, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ১৭ জানুয়ারি ভোরের মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলার সীমান্তবর্তী মেঘালয় পর্বতের ওপরে অল্প বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জানুয়ারি দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
তিনি আরও জানিয়েছেন, বুধবার (১৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হবে। এরপর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে ও সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।

বিজ্ঞাপন

এসআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৃষ্টিশীতকৃষি সংবাদআবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি, দুশ্চিন্তায় কৃষক