• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
চাল ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী 

৪ দিনের মধ্যে ৬ টাকা বাড়ানো লোভ, এই লোভ সংবরণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৭
অ+
অ-
৪ দিনের মধ্যে ৬ টাকা বাড়ানো লোভ, এই লোভ সংবরণ করতে হবে

চাল ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অনেকের অনেক টাকা আছে কিন্তু যাওয়ার সময় (মারা যাওয়ার পর) তো কবরে সাড়ে তিন হাত কাফনের কাপড় নিয়ে যাবেন। আর কী নিয়ে যাবেন? আর কিছু নিয়ে যাবেন কী? কাফনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যাবেন? কিছুই নিয়ে যাবেন না।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধ করতে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যদি আপনাদের বিবেক না থাকে, ধমক দিয়ে কিছু হবে না। নিজেদের মধ্যে বিবেক থাকতে হবে, সততা থাকতে হবে। ব্যবসা করবেন টাকা ইনভেস্ট করেছেন তো করবেন। সেই ব্যবসাটার লিমিট আছে। চার দিনের মধ্যে চালের দাম প্রতি কেজিতে ছয় টাকা করে বেড়ে যাবে, এটা লিমিটেশন হয় না। এটা লোভে পরিণত হয়েছে। এই লোভ সংবরণ করতে হবে।

তিনি বলেন, এটা কিন্তু একটা সেবার জিনিস। লাভ কম করেন ইনভেস্ট আছে, ব্যবসা করতে হবে, সেটা ভদ্রতার সঙ্গে করেন। নিজের মানবিক অবস্থানে করেন, সেটা না করে যদি লাফিয়ে লাফিয়ে দাম তোলেন, এতে সাধারণ মানুষ তো মারা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চালের মূল্যে ঊর্ধ্বগতি ঠেকাতে আকস্মিক তদারকিতে নামছে ৪ টিম
মামলার তথ্য চাইল খাদ্য অধিদপ্তর
চুক্তি করে চাল সরবরাহ না করা মিলের তালিকা চায় খাদ্য অধিদপ্তর

খাদ্যমন্ত্রী বলেন, আমি প্রথমেই কিন্তু একটা কথা তুলেছি, যেমন চার দিনে লাফিয়ে লাফিয়ে দাম তুলেছেন তেমনি চার দিনে আবার সেরকম করে দামটা আবার আগের স্থানে নিয়ে আসবেন।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এটার সঙ্গে কারা একমত আছেন, কারা একমত নেই সেটা বলেন?'

বিজ্ঞাপন

জবাবে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ‌‘আমরা একমত স্যার।’

এ পর্যায়ে খাদ্যমন্ত্রী বলেন, আপনাদের ধন্যবাদ জানাই আপনারা কমিটমেন্ট করেছেন এবং এটি যেন ঠিক থাকে। আমরা অলরেডি মনিটরিং শুরু করেছি। 

এসএইচআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খাদ্যমন্ত্রীদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে

ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

লেবু হালি ২৫ টাকা, লাউ ১২

মহাস্থান হাটে সবজির দরপতনলেবু হালি ২৫ টাকা, লাউ ১২