• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিদেশগামীদের ভাষা প্রশিক্ষণে জোর প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৫
অ+
অ-
বিদেশগামীদের ভাষা প্রশিক্ষণে জোর প্রতিমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে গন্তব্য দেশের ভাষা জানা খুবই জরুরি। কর্মীদের ভাষা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যেসব দেশে আমাদের কর্মী প্রেরণের সুযোগ আছে, সেসব দেশের ভাষা প্রশিক্ষণের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, সেই অনুপাতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কী কী করা যায় তা নিয়ে কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। রেমিট্যান্স বাড়াতে হলে সর্বাগ্রে রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। বিদেশগামী কর্মীদেরকে দক্ষ ও স্মার্ট মানবসম্পদে রূপান্তরিত হবে। দক্ষ ও স্মার্ট মানবসম্পদই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন শফিকুর রহমান
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

সচিব বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবছর ১০-১২ লাখ লোক বৈদেশিক শ্রমবাজারে কর্মসংস্থান লাভ করছে। সরকার অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে কমানোর লক্ষ্যে কাজ করছে। আমরা চাই প্রত্যেক প্রবাসী কর্মীর নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হোক।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রীর সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান ও মোহাম্মদ ইয়াছিন চৌধুরীসহ অন্যান্য নেতারা এবং বায়রার সভাপতি মো. আবুল বাশার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীরসহ অন্যান্য নেতারা মতবিনিময় করেন।

এনআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার