• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩০
অ+
অ-
২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেই সঙ্গে ওইদিন থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি সব স্টেশনে থামবে। এই ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস, র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। এছাড়া মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে মেট্রো ট্রেন চলাচল করবে।

আরও পড়ুন

২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল
ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

বিজ্ঞাপন

অন্যদিকে রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলবে। এই মেট্রো ট্রেন চারটিতে শুধু এমআরটি পাস, র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে ক্রয় করা সিঙ্গেল জার্নি টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হেডওয়েতে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফপিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে ১০ মিনিট।

এছাড়া সব মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস ক্রয় ও টপআপ করা যাবে। ওয়েবসাইট অথবা মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে চালু যেকোনো মেট্রোরেল স্টেশন থেকে পাস ক্রয় করা যাবে।

বিজ্ঞাপন

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন। 

এএসএস/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটিগণপরিবহন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’