• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩১
অ+
অ-
মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশু আয়ান ইউনাইটেডে ভুল চিকিৎসায় নিহত হয় বলে পরিবার অভিযোগ করে আসছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, আজ সকালে শামীম আহমেদ সাধারণ ডায়েরি করেছেন।

আরও পড়ুন

ইউনাইটেড হাসপাতালে মারা যাওয়াদের তালিকা দাখিলের নির্দেশ
আয়ানের মৃত্যু : হাইকোর্টে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন
শিশু আয়ানের মৃত্যু : তদন্তের নির্দেশ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণে রুল

বিজ্ঞাপন

আয়ানের বাবা জিডিতে অভিযোগ করে বলেন, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে আমি ও আমার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-২০১/২৪ এর শুনানিতে আসি। শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে আসার পথে ফুটপাতের ওপর পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। আমি যদি মামলা তুলে না নিই, তবে অফিসে যাওয়ার সময় আমার যেকোনো ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।

‘এর আগেও গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্যান্টিনের সামনে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি একইভাবে মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা (হুমকিদাতারা) যেকোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।’

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুপুলিশহাইকোর্টঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর