• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
দ্বাদশ অধিবেশন

সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ২১:০১
অ+
অ-
সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

রোববার (২৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সোমবার (২৯ জানুয়ারি) রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেগুলো হচ্ছে-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে আদেশে উল্লেখ করা হয়েছে।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী