• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

স্পিকার-ডেপুটি স্পিকারের ভোট-শপথ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৪
অ+
অ-
স্পিকার-ডেপুটি স্পিকারের ভোট-শপথ আজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। এর ফলে অধিবেশনের প্রথমদিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ভোটের পর তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, মঙ্গলবার বেলা ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন বসবে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। পরে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন।

আরও জানানো হয়, সরকারি দল আওয়ামী লীগের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও ভোটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিজয়ী হবেন। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা শপথ নেবেন।

আরও পড়ুন

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে বিকেলে
দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ মঙ্গলবার

বিজ্ঞাপন

সচিবালয় জানায়, শপথ নেওয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশন বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করার পর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে।

এর আগে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সেই হিসেবে আগামী ২৯ জানুয়ারি শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে তারা পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। আর স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদসংসদ অধিবেশনসংসদ স্পিকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ