• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মেট্রো রেলের ভাড়ায় হাফ-পাসের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৯
অ+
অ-
মেট্রো রেলের ভাড়ায় হাফ-পাসের দাবি শিক্ষার্থীদের

দেশের প্রথম বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রো রেলের ভাড়ায় বাসের মতো হাফ-পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

শনিবার (৩ ফেব্রুয়ারি) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যায়নি।

তারা আরও বলেন, এমনিতেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক। সরকার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে অঙ্গীকার করলেও ভাড়ার ক্ষেত্রে ছাড়ের বিষয়টি মাথায় রাখেনি। তাই মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তিতুমীর কলেজের শিক্ষার্থী মহিদুল ইসলাম দাউদসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়