• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৮
অ+
অ-
চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী

চলতি পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরাও।

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

dhakapost

আরও পড়ুন

মেট্রো রেলে হাফ ভাড়া সম্ভব নয়, দাবি অবান্তর : ওবায়দুল কাদের
সোমবার থেকে বিমানবন্দর সড়কে বাড়বে যানজট

একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

তবে অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে।

বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি মেট্রোরেলের চলাচল।

আরও পড়ুন

ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন
বগি রেখে চলে গেল ইঞ্জিন

বিজ্ঞাপন

মাঝপথে বন্ধ হয়ে পড়া মেট্রোর ভেতরে থাকা যাত্রী মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে আছে। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে আছি। প্রায় এক ঘন্টা হতে চলেছে, আর কতক্ষণ আটকে থাকা লাগবে, কিছুই বুঝতে পারছি না।

dhakapost

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ‘ওসিএস স্ট্রিপ’ করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে আধা ঘণ্টা সময় লাগবে।

টিআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলট্রেন চলাচলট্রেন দুর্ঘটনাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা