• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে : আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪
অ+
অ-
সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে : আইনমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তের জন্য অনেক গভীরে যেতে হচ্ছে। তাই আদালতে চার্জশিট জমা দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। 

বিজ্ঞাপন

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি সংসদে আরও জানান, গত এক বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় দুই হাজার কোটি টাকার অবৈধ চোরাচালান পণ্য ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য মো. হাফিজ উদ্দিনের সম্পুরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাংবাদিক সাগর-রুনী হত্যার তদন্ত কবে শেষ হবে সে সময় বেঁধে দিতে পারি না। কোনো কোনো মামলার তদন্ত করতে সময় লাগে। তদন্তকারী সংস্থা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে সময় নেবে। তদন্তকারী সংস্থা সাগর-রুনীর হত্যাকাণ্ডের কারণ সঠিকভাবে উদঘাটন করতে সময় নিচ্ছে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে সরকারের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে বিজিবির সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা, ব্যাপক তল্লাশি এবং নজরদারি বৃদ্ধির ফলে প্রায়ই বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৯৯৬ কোটি ৯৯ লক্ষ ৭২৯ টাকার অন্যান্য অবৈধ চোরাচালানী পণ্য ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ওই সব ঘটনায় ২ হাজার ৮১৭ জন আসামির বিরুদ্ধে ৩৮ হাজার ৬৯২টি মামলা করা হয়েছে।

এসআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইনমন্ত্রীজাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি জুলাই সনদের আলোকে পথ চলবে : আইনমন্ত্রী

বিএনপি জুলাই সনদের আলোকে পথ চলবে : আইনমন্ত্রী

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার