• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সংরক্ষিত আসনের ভোট ১৪ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১
অ+
অ-
সংরক্ষিত আসনের ভোট ১৪ মার্চ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৪৮টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

আরও পড়ুন

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম জমা দিলেন অভিনেত্রী সোহানা সাবা
সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন শাওন
সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন নায়িকা নিপুণ

তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ ও প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান। তাকে সহায়তা করতে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দুইজন পোলিং এজেন্ট থাকবে। 

বর্তমান সংসদের ২৯৯ আসনের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী মিলে জোট করে এবং জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। জাতীয় পার্টি পাবে ২টি আসন। আর আওয়ামী লীগ পাবে ৪৮টি আসন।

এসআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনজাতীয় সংসদনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি