• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ভোলার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২
অ+
অ-
ভোলার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে ধরা

ভোলার গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগরকে (২০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার সাগর ভোলার লালমোহন থানার মনির বাকলাইয়ের ছেলে।

বিজ্ঞাপন

সোমবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর ভোলার লালমোহন থানার মনির বাকলাইয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। 

আরও পড়ুন

যুবককে ১০ টুকরো করে হত্যা, দুই আসামি রিমান্ডে
ধর্ষণ মামলায় পাঁচ মাস পর আদালতে মামুনুল হক

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোলার লালমোহান থানার চরভূতা এলাকার বখাটে যুবক সাগর ভিকটিমকে প্রায় প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ জানুয়ারি সাগর তার সঙ্গীসহ ভিকটিমকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ২৫ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করা হয়। আদালত পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে।

তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি সাগরকে চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ভোলার লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরধর্ষণঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী