বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দুই দূ‌তের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দুই দূ‌তের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন এবং ভ্যাটিকানের দূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‍্যান্ডাল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

এ সময় নরওয়ের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের হাতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। নরওয়ের সঙ্গে দূষণমুক্ত শক্তি বা ক্লিন এনার্জি বিষয়ে সহযোগিতা নি‌য়ে আলোচনা ক‌রে।

dhakapost

অন্যদি‌কে ভ্যাটিকানের দূত আর্চবিশপের স‌ঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলোচনা করেন মন্ত্রী।

এনআই/এসকেডি