• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জাবিতে ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৭
অ+
অ-
জাবিতে ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হলের কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

ছাত্রলীগ নেতার ধর্ষণকাণ্ড : চতুর্থ দিনেও উত্তাল জাবি ক্যাম্পাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জিন্দাবাদ আর সিন্দাবাদ
বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে নজর রাখতে ইউজিসির কমিটি গঠন

তিনি জানান, গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ধর্ষণের অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছেন র‍্যাব সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন। এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং অন্য চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এমএসি/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারধর্ষণজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২