• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ উপহার দেবো : মেয়র তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫
অ+
অ-
ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ উপহার দেবো : মেয়র তাপস

ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ প্রতিষ্ঠায় গৃহীত কার্যক্রম সম্পর্কে অবগত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি নির্বাচনী ইশতেহারে বলেছিলাম, আমরা ক্রীড়াকে জাগ্রত করব। আমাদের সন্তানদের আমরা ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ উপহার দেবো।

বিজ্ঞাপন

শনিবার (১০ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবাজার খেলার মাঠ, ২৭ নম্বর ওয়ার্ডের বকশিবাজার খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডে আলমগঞ্জ খেলার মাঠ, ৫০ নম্বর ওয়ার্ডে চন্দনকোঠা খেলার মাঠ, ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলি খেলার মাঠ, ৪০ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন খেলার মাঠ উন্মুক্ত করেছি। আমাদের সবচেয়ে বড় দুটি খেলার মাঠ ৪৯ নম্বর ওয়ার্ডে গোলাপবাগ খেলার মাঠ আর ৪৫ নম্বর ওয়ার্ডে ধুপখোলা আন্তর্জাতিক খেলার মাঠ ইতোমধ্যে আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পেরেছি। 

এছাড়াও দুই নম্বর ওয়ার্ডে গোড়ান খেলার মাঠ, ৪ নম্বর ওয়ার্ডে বাসাবো খেলার মাঠ, ১৩ নম্বর ওয়ার্ডে মুক্তাঙ্গন খেলার মাঠ, ৬৬ নম্বর ওয়ার্ডে ডগাইর খেলার মাঠ, ৭০ নম্বর ওয়ার্ডে মেন্দিপুর খেলার মাঠ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আরও ১০টি খেলার মাঠ প্রতিষ্ঠায় আমরা জমি শনাক্ত করেছি।

বিজ্ঞাপন

dhakapost

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানরা বাংলাদেশের ক্রীড়া জগতকে উচ্চপর্যায়ে নিয়ে যাবে। ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানেরা জাতীয় পর্যায়ে ঢাকার ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। এই আয়োজনে যারা অংশ নিচ্ছেন তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আরও পড়ুন

শুরু হচ্ছে মেয়র কাপ, বিজয়ী প্রতিটি দল পাবে ৭ লাখ টাকা
ঢাকায় বসেছে নিরাপদ পিঠার হাট

বিগত ৩টি আসর আয়োজনের সফলতা তুলে ধরে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এসময় বলেন, বিগত ৩টি আয়োজন হতে উঠে আসা বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে জায়গা করে নিয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডের রমজান হাওলাদার বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে, একই ওয়ার্ডের আকাশ যুব এশিয়া কাপের বাংলাদেশ দলে অংশ নেয়। এছাড়াও ১২ নম্বর ওয়ার্ডের আগুন যাত্রাবাড়ীর ঝটিকা সংসদের প্রথম বিভাগে খেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলেও ডাক পেয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মেয়র কাপের ক্রিকেট খেলায় অংশ নিয়ে নিজেকে বিকশিত করেছেন ৪ নম্বর কাজী অনিক। তিনি বর্তমানে ফরচুন বরিশালের হয়ে বিপিএল-এ নিয়মিতভাবে খেলছেন। এছাড়াও একই ওয়ার্ডের ইকবাল পারভেজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন। এভাবে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক খেলোয়াড় বর্তমানে বিভিন্ন ক্লাব ও বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলছেন, যা এই প্রতিযোগিতার অন্যতম সাফল্য।

ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সংসদ সদস্যদের মধ্যে ঢাকা-১০ আসনের ফেরদৌস আহমেদ, ঢাকা-৪ আসনের আওলাদ হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকীয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

এএসএস/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ ফজলে নূর তাপসডিএসসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মুক্তিযোদ্ধাদের সম্মান-অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক

মুক্তিযোদ্ধাদের সম্মান-অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক