• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করলেন মুশতাক

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০
অ+
অ-
নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করলেন মুশতাক

নিরাপত্তা চেয়ে ডিএমপির শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় এ জিডি করেন।

বিজ্ঞাপন

জিডির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান। তিনি বলেন, খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত করা হবে। 

জিডিতে বলা হয়েছে, একুশে বই মেলা উপলক্ষ্যে মিজান পাবলিশার্স থেকে তাদের ‘তিশা অ্যান্ড মুশতাক’ ও ‘তিশার ভালবাসা’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে। প্রকাশনা ও পাঠকদের সঙ্গে মত বিনিময়ের উদ্দেশে শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত অমর একুশে বই মেলায় যান তারা। এ সময় ক্রেতা ও ভক্তদের সঙ্গে মতবিনিময়, ছবি তোলা ও অটোগ্রাফ দিচ্ছিলেন। হঠাৎ উপস্থিত অজ্ঞাতনামা কিছু লোকজন তাদেরকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে নানা ধরনের মন্তব্য করতে থাকে। এ সময় খন্দকার মুশতাক আহমেদের প্রকাশিত কয়েকটি বই ছিড়ে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়।

আরও পড়ুন

আমরা আর বইমেলায় যাব না : মুশতাক

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন

‘ভুয়া ভুয়া’ স্লোগানে বাধ্য হয়ে বইমেলা ছাড়লেন মুশতাক-তিশা দম্পতি

এমএসি/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন