• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ছয় মাসে ভোক্তা আইনে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭
অ+
অ-
ছয় মাসে ভোক্তা আইনে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা

গত ২০২৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভোক্তা আইনে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, গত ছয় মাসে ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি করে বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে উম্মে কুলসুম স্মৃতির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং করছে।

আরও পড়ুন

সংসদে আরও ১২ স্থায়ী কমিটি গঠন
জাতিকে মিয়ানমার সীমান্তের পরিস্থিতি অবহিত করার আহ্বান চুন্নুর
কৃষক ও কৃষির উন্নয়নে ৫০ প্রকল্পের ধারণাপত্র যাচাই হচ্ছে

বিজ্ঞাপন

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চালের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় চালের মিল ও পাইকারি বাজারে বাজার মনিটরিং করছে। আলু, পেঁয়াজ ও ডিম সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার জন্য দেশব্যাপী কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা বাজারে তদারকির কাজ পরিচালনা করছে। পোল্ট্রি (ব্রয়লার) মুরগি ও ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিদপ্তর দেশব্যাপী পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করছে। এ ছাড়া কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গভীর রাতে অভিযান পরিচালনাসহ নিয়মিত বাজার মনিটরিং করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

তিনি জানান, মাংসের দাম কমানোর জন্য, ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে আনার জন্য বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সদস্যসহ অংশীজনদের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং পরিচালনা করার পাশাপাশি সাংবাদিকদের ইতিবাচক রিপোর্টের মাধ্যমে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখার জন্য ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সঙ্গে কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও ভোজ্য তেল, চিনি, এলপি গ্যাস, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অধিদপ্তর দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদসংসদ অধিবেশনবাণিজ্য প্রতিমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠালো সংসদ