বিজ্ঞাপন

আজিমপুর পাঠাগার নতুন রূপে সাজাবে ডিএসসিসি

আজিমপুর পাঠাগার নতুন রূপে সাজাবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আজীমপুর পাঠাগারকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। এই লক্ষ্যে পাঠাগারটি উপযুক্তভাবে গড়ে তোলার প্রয়োজনীয় বইসহ যাবতীয় কার্যক্রমের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে ডিএসসিসি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে।

সচিব আকরামুজ্জামান জানান, প্রয়োজনীয় বইসহ সার্বিক কার্যক্রমের জন্য এই ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি প্রেরিত তালিকা অনুযায়ী বই কেনার ব্যবস্থা করা হবে। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরকে। পাশাপাশি কমিটির সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির প্রধান ভান্ডার কর্মকতা মোহাম্মদ বশিরুল হক ভূইয়াকে। 

কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিন, অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মফিজুর রহমান খান এবং অঞ্চল ৩ এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মাসুদুর রহমান।

এএসএস/এনএফ