• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জাতির যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করুন : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪
অ+
অ-
জাতির যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করুন : আইজিপি

জাতির যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিরা এবং তাদের সহধর্মিনীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অতিরিক্ত আইজিপিদের সহধর্মিনীরা র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তার বক্তব্যের শুরুতে বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম হয়েছে। আগামীতেও আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম।

আরও পড়ুন

মাতৃভাষা দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
দেড় মাসেও শনাক্ত হননি জড়িতরা, মামলা যাচ্ছে সিআইডিতে

বিজ্ঞাপন

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, সরকার সম্প্রতি বাংলাদেশ পুলিশের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করেছে।

এমএসি/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইজিপিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার