• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭
অ+
অ-
বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী : হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বে এই মুহূর্তে ৩৫ কোটির বেশি বাঙালি ও বাংলা ভাষাভাষী আছে। সেই অবস্থান থেকে আমাদের এবারের লক্ষ্য হলো বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।

বিজ্ঞাপন

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আজকের এই দিনের স্বীকৃতি বঙ্গবন্ধু পরিবারের স্বীকৃতি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে। কারণ সেই ২১ ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছিল। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তড়িৎ সিদ্ধান্তে এবং কানাডা প্রবাসী দুজন বাঙালি সালাম-রফিকের উদ্যোগে জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বীজবৃক্ষ তুলে ফেলব : কাদের
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শুধু ফেব্রুয়ারিতেই বাতি জ্বলে শহীদ আবদুস সালাম পাঠাগারে

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে একটি জাতির জন্য বিশাল অর্জন। আজকে আমাদের স্বপ্ন হলো বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষাতে রূপান্তর করা।

তিনি আরও বলেন, সারা বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী আছে। সুতরাং পৃথিবীর অন্যতম প্রচলিত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান। যে কারণে আমরা চাইবো বাংলা এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে।

টিআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাছান মাহমুদপররাষ্ট্র মন্ত্রণালয়একুশে ফেব্রুয়ারি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা

পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা