• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

‘কোনো ব্যক্তির ওপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬
অ+
অ-
‘কোনো ব্যক্তির ওপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওর অঞ্চলে আমরা ৭০ ভাগ ভর্তুকি দিচ্ছি, আর অন্যান্য অঞ্চলে ৫০ ভাগ ভর্তুকি দিচ্ছি। আমি নির্দেশ দিয়েছি কো-অপারেটিভের মাধ্যমে কৃষি কাজের মেশিনগুলো থাকবে। সেখান থেকে কৃষক মেশিন নেবে, ব্যবহার করবে। কোনো ব্যক্তির ওপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না। এই উদ্যোগ আমরা নিচ্ছি।

বিজ্ঞাপন

জার্মানি সফরের বিষয়ে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। ১৬-১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। সে বিষয়েই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।     

আরও পড়ুন

‘আগামীতে পেঁয়াজ আমদানি করতে হবে না’
বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা হয়েছে

তিনি বলেন, ছোট ছোট মেশিন আমাদের এখানেও তৈরি করছি। আমাদের কৃষি বিজ্ঞানীরা যথেষ্ট কাজ করছে। আমি সরকারে আসার পর থেকেই কৃষি গবেষণার ওপর গুরুত্ব দিয়েছি। আমি আলাদা বাজেট অ্যালোকেশন করি। তখন থেকে গবেষণা শুরু। সেই গবেষণার ফলে আজ সবজি থেকে শুরু করে ফলমূল, আমাদের ফসল প্রচুর উৎপাদন হচ্ছে। উৎপাদনে কোনো ঘাটতি নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানুষ আগে দরিদ্র ছিল, কোনোভাবে একবেলার খাবার জোটাতো। আল্লাহর রহমতে এখন তো সেটা নেই। যে সমস্ত মন্দাপীড়িত এলাকার মানুষ একবেলা খাবার জুটাতে পারত না, এখন তারা দুই বেলা, তিন বেলা, চার বেলাও খায়। আপনারা সেটা খোঁজ নেন। আমাদের উৎপাদন বেড়েছে।  

এমএসআই/এমজে/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনাপ্রধানমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী